0


জেনে নিন পুরুষের এমন চারটি বদগুণ যা নারীর কাছে অপ্রিয়নারী-পুরুষ সকল মানুষেরই কিছু বদগুণ আছে।যা অন্যের কাছে হতে পারে বিরক্তির কারণ। তবে সাধারণত পুরুষের চারটি বদগুণ আছে যা নারীদের কাছে খুবই অপছন্দের৷

১. সাজগোজে সময় নিলে বিরক্ত হওয়া
স্বাভবিক ভাঊেন পুরুষের সাজগোজে বা রেডি হতে সময় কম লাগে। অপরদিকে নারী যখন সাজগোজের ক্ষেত্রে সময় নেয়, তখন পুরুষ কাছে তা বিরক্তর কারন হয়। সাজগোজের সময় এই ধরনের তাড়া দেওয়া অনেক নারীর কাছেই খুবই অপ্রিয়।

২. কোনও বিষয়ে মন্তব্য করতে না চাওয়া
নারীর কোনও প্রশ্নের উত্তর যদি পুরুষের জানা না থাকে, তখন তারা নিরব থাকে। এমন নিরবতা নারীর পছন্দ না। তাকে জানিয়ে দিতে হবে এই বিষয়ে আপনি জানেন না।

৩. অন্তরঙ্গ মুহূর্তে মোবাইল ফোন ব্যবহার
অন্তরঙ্গ মুহূর্তে কাউকে মোবাইল ফোনের ব্যবহার ব ম্যাসেজ পাঠালে কিংবা মোবাইল ফোনে অফিসিয়াল বা ব্যবসায়িক কথাবার্তা বলা শুরু করলে, নিশ্চয়ই সব নারীই বিরক্ত হবেন। এ বিষয়টাতে বিরক্ত হলে তা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলাই ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আচরণের মানে এটা নয় যে, সে সম্পর্কের বিষয়ে রূঢ়।

৪. কাজ থেকে ফেরার পর নীরবতা
কাজ থেকে ফেরার পর অধিকাংশ পুরুষই নীরব থাকেন। সারাদিনের কর্মব্যস্ততার পর অনেকেই খুব ক্লান্ত থাকেন। ফলে এ সময় বিশ্রামের জন্য কিছু সময় দেওয়া গুরুত্বপূর্ণ। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করলে বিবাদ লাগার ঝুঁকি থাকে। তার বদলে এই ধরনের অবস্থায় একটু সময় নিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া ভালো।

Post a Comment

 
Top