0


হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ব্লগিং করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্লগার। এই ব্লগার এখন এক কথায় অনেকেই চেনেন ও ব্যবহারও করে থাকেন। যারা ব্লগার এ ব্লগিং করেন তাদের অনেকেই কাস্টম ডোমেইন নিজের ব্লগে লাগাতে চান কারন ব্লগার এর ডিফল্ট ডোমেইন .blogspot.com অনেকেই রাখতে চান না। কিন্তু কাস্টম ডোমেইন লাগানোর জন্য আমদের কে ডোমেইন কিনতে হয় তাও টাকার বিনিময়ে। কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রী ডোমেইন। এই ডমেইন টি আপনি শুধুমাত্র ১ বছরের জন্য ফ্রী পাবেন।


যেভাবে এই ডোমেইন লাগাবেনঃ



  • প্রথমে freenom.com এ যান।
  • এবার আপনি যে ডোমেইন টি চান সেটি লিখে সার্চ করুন।
  • এখানে .tk , .gq , .cf ইত্যাদি ডোমেইন রয়েছে। আপনি যেটা নিতে চান সেটা যদি আগে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে সেটাই নিতে পারেন। তা যাই হোক। তবে .com বা .net নিতে পারবেন না। তা নিতে চাইলে টাকা দিয়ে নিতে হবে।



  • এবার ডোমেইন টি কিনুন। ভয় নেই ফ্রীতে কিনুন। ১২ মাসের জন্য ফ্রী তে কিনে নিন।
  • এখন ই-মেইল দিয়ে ডমেইন ক্রয় কনফারেমশন করুন।
  • ডোমেইন কনফারমেশন করার পরে ডোমেইন এর সি-প্যানেল পাবেন।
  • এবার সি-প্যানেলে গিয়ে ডোমেইন ম্যানেজে এ ক্লিক করুন।


  • এবার manage freenom DNS এ যান।
  • এখন নীচের মত দেখাবে।


  • এবার ব্লগারে প্রবেশ করুন।
  • এখন Settings  ›  Basic এ যান।
  • এবার দেখুন নীচে এক জায়গায় লেখা আছে + Setup a 3rd party URL for your blog। তাতে ক্লিক করুন।
  • এবার www সহ যে ডোমেইন টা কিনেছেন সেটে লেখুন ও সেভ করুন।
  • এবার নীচের মত দেখাবে।


  • এখন www ও ghs.google.com কপি করে Freenom DNS এ গিয়ে Cname দিন ও পেস্ট করুন।
  • এবার www ও ghs.google.com এর নীচে যে কোড টা আছে সেটা কপি করে ওই একই ভাবে Freenom DNS এ গিয়ে Cname দিয়ে কপি পেস্ট করুন।

  • এবার এখানে যান।
  • এখন ঐখানে যে চারটি আলাদা আলাদা আইপি দেখবেন তা আলাদা আলাদা ভাবে কপি করে Freenom DNS ঘরে গিয়ে more records এ ক্লিক করুন ও সবগুলো আইপি ডান দিকের ঘরে কপি করে পেস্ট করুন।
  • এবার সেভ করুন(Freenom DNS ঘরে)

  • এবার ব্লগার ঘরে গিয়ে সেভ করুন। দেখবেন সেভ হয়ে গেছে।
  • এখন আপনার ডোমেইন টি Edit এ ক্লিক করে Redirect yourdomain.tk/.ml/.gq/.cf/.ga to www.yourdomain.tk/.ml/.gq/.cf/.ga. এ টিক দিন।
  • ব্যাস হয়ে গেলো। এবার আপনিও পেয়ে গেলেন একটি .tk/.ml/.gq/.cf/.ga ডোমেইন ১ বছরের জন্য।

Post a Comment

 
Top